কিশোরগঞ্জ

কটিয়াদীতে অটো চালকের মৃত্যুর ঘটনায় ওসি সহ ৫ পুলিশের নামে মামলা

সোহাগ মিয়া, কটিয়াদী ( কিশোরগঞ্জ )প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনায় ওসিসহ ৫ পুলিশের নামে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলা করেন নিহতের মেয়ে মরিয়ম আক্তার। মামলা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

আসামিরা হলেন, ওসি তরিকুল ইসলাম, এসআই কামাল হোসেন, এসআই মস্তফা মিয়া, এএসআই নাহিদ হাসান, কনস্টেবল আশরাফুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ০৫ নং, সি আর মোঃ নং ৩৭, ১৯/০১/২৯২৫ ইং মামলা রজ্জু করা হয়।

মামলায় বলা হয়েছে যে, ০৬ জানুয়ারি সোমবার রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামে ওসি তরিকুল ইসলামের নির্দেশনায় এসআই কামাল গংরা মাদকবিরোধী অভিযানের নামে সিএনজি চালক ইয়াসিন মিয়াকে বেধড়ক পিটিয়ে হত্যা করেন।

তবে পুলিশ জানায়, ইয়াসিন মিয়া একজন মাদক ব্যবসায়ী। অভিযানের সময় পালাতে গিয়ে মৃত্যুবরণ করেন।

এ ঘটনার শুরু থেকেই ইয়াসিনের স্ত্রী ও পরিবারের লোকজন অভিযোগ তুলেছেন পুলিশ তাকে মারধর করে মেরে ফেলেছে। ইয়াসিনের মৃত্যুর ঘটনায় চার পুলিশ সদস্যকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, ইয়াসিন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশ সুপারের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর কামাল হোসেনসহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাচ্ছে না।

এই বিভাগের আরও সংবাদ