কিশোরগঞ্জ
কটিয়াদীতে ইউনিয়ন জামায়াতের কম্বল বিতরণ


সোহাগ মিয়া, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে গরিব ও অসহায়ের মাঝে ৬৫টি কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে মসূয়া ইউনিয়ন জামায়াতে কার্যালয়ে মসূয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মসূয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক উজ্জ্বল খাঁ, ইউনিয়ন জামায়াতের প্রচার সম্পাদক শাহজাহান, ইউনিয়ন জামায়াতের আইন বিষয় সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামিয়া দালিখ মাদ্রাসার সহকারী শিক্ষক মো. খাইরুল ইসলাম, মসূয়া ইউনিয়ন জামায়াতের সহ বায়তুল মাল সম্পাদক আব্দুর রহিম, মো. হাবিবুর রহমান, নজরুল ইসলাম, মো. মানিক মিয়া প্রমূখ।





