শাহজাদপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র সভাপতি খালেক,সম্পাদক জহুরুল


মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোঃ আব্দুল খালেক মাস্টার ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাঃ মোঃ জহুরুল ইসলাম।
গত (২১ ডিসেম্বর) শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যেগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা সভাপতি এডভোকেট সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা নিজাম উদ্দিন উপজেলা কর্মপরিষদ সদস্য সাবেক ছাত্র নেতা শাহ জালাল মাষ্টার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাহজাদপুর উপজেলা পূর্ব শাখার সভাপতি হাবিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় সবার সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য মাওলানা মোঃ আব্দুল খালেক মাস্টারকে সভাপতি ও ডাঃ মোঃ জহুরুল ইসলামকে সেক্রেটারির দায়িত্বভার প্রধান করেন।





