যখন তোমার গর্ভে আসি,
অশ্রুসিক্ত নয়নে তুমি দিয়েছো হাসি।
ভূমিষ্ট হয়ে যখন দেখা শুরু করেছি স্রষ্টার সৃষ্টি, তোমার চোখ দিয়ে ঝরেছে আনন্দের বৃষ্টি।
তিলে তিলে করেছো বড়,শিখিয়েছো বুলি,
তাইতো বেহেশতে যেতে লাগে তোমার পদধূলি।
আমার মুখে হাসি রাখতে শয়ে গেছো নানা কষ্ট, আলোকিত মানুষ গড়তে চেয়ে,যেন না হই পথভ্রষ্ট।
শিক্ষা বা কর্মের জন্য যখন যাই বাহিরে,
ভাবো আমার ছোটন ছাড়া যেন কেউ নাহিরে।
কবে আমি পাবো ছুটি,দিন গুনে রেখে,
যত্ন করো মাগো আমার পছন্দ দেখে।
মাঝে মাঝে লাগে আমার অসুস্থতার ভাব,
তোমার স্পর্শ ছাড়া যেন করিনা আরোগ্য লাভ।
অনেক কিছুই করার বাকি, সুযোগ পাবো যবে, নিজেক সফল ভাববো, কেবল তখনই তবে।
স্রষ্টা তোমায় ভালো রাখুক, এটাই মোর চাওয়া,আমার জন্য মাগো তুমি কইরো অনেক বেশি দোয়া
কষ্ট আমার লাগব হয় মা, যখন দেখি তোমার হাসি, মাগো তোমায় আমি সত্যিই অনেক ভালোবাসি।