সিরাজগঞ্জ
শীতার্তদের মাঝে গভীরে রাতে শীতবস্ত্র বিতরণে করলেন উল্লাপাড়ার ইউএনও


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার গভীর রাতে ঘন কুয়াশায় তীব্র শীতের মধ্যে বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কন্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ প্রমুখ।
ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ সময় বাসটার্মিনাল, রেলস্টেশন ও পৌর শহরের অলিগলির বিভিন্ন রাস্তায় ঘুরে প্রায় চল্লিশ জনের মাঝে এ সমস্ত শীতবস্ত্র কন্বল বিতরণ ও তাদের খোঁজ খবর নেন।





