কটিয়াদীতে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


সোহাগ মিয়া , কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে কিন্ডারগার্টেন ২০২৪-এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলার দু’টি কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র দুটি হল কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কটিয়াদী সরকারি কলেজ।
কটিয়াদী কিন্ডারগার্টেন সমিতির সভাপতি শফিকুল ইসলাম মোড়ল জানান , কটিয়াদীতে দুটি কেন্দ্রে ৩৪টি স্কুলের মোট ৮০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
তিনি আরো বলেন , কটিয়াদীতে মোট তিনটি কিন্ডারগার্টেন সমিতি রয়েছে , এরমধ্যে কটিয়াদী কিন্ডারগার্টেন সমিতি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর অধীনে স্কুলগুলো আজ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে । রংপুর কিন্ডারগার্টেন সমিতির অধীনে স্কুলগুলো গত বুধবার ও বৃহস্পতিবার বৃত্তি পরীক্ষার সম্পন্ন করেন।
কেন্দ্র সুত্রে জানা গেছে, দু’দিন ব্যাপি পরিক্ষায় ১ম দিনে বাংলা ও ইংরেজি বিভাগের পরিক্ষা অনুষ্ঠিত হয় এবং ২য় দিনে গনিত ও বিজ্ঞান পরিক্ষা অনুষ্ঠিত হবে। এতে এ উপজেলার ৩৪ টি কিন্ডার গার্টেন স্কুলের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কটিয়াদী সরকারি কলেজ কেন্দ্র সচিব শফিউল আলম রিপন বলেন, কোমলমতি শিক্ষার্থীরা সুষ্ঠ ও মনোরম পরিবেশে পরিক্ষায় অংশগ্রহণ করেন।





