কটিয়াদীতে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন ভাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৯টা ১৫ মিনিটে চান্দপুর শেখেরপাড়া এলাকার মিয়া চাঁন শাহ মাজার সংলগ্ন স্থানে মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়। ভাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. ফখরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. জাহাঙ্গীর আলম (৪৯), মো. ফুল মিয়া (৫০), মো. শফিক (৩২) এবং মো. আজিজুর রহমান (৫২)। তাদের সবার বাড়ি কটিয়াদী উপজেলার চান্দপুর শেখেরপাড়া এলাকায়।
অভিযানের সময় আসামিদের হেফাজত থেকে ৮০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৮ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২৪,০০০ টাকা, জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৬,৮৫০ টাকা উদ্ধার করা হয়।
এই বিষয়ে ভাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন , গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফখরুল ইসলামের নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মাদকসহ আসামিদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই তাদের কটিয়াদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





