নওগাঁ

নওগাঁয় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গোপেশ মন্ডল (৭০) নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন। মৃত গোপেশ মন্ডল (৭০) মহাদেবপুর উপজেলার ১০নং ভীমপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের। গোপেশ মন্ডল পেশায় একজন কৃষক ছিলেন।

মৃত গোপেশ মন্ডলের স্ত্রী জানান, আমার স্বামীর কাছে থেকে ছেলেদের পড়ালেখার খরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটি বিবাদ সৃষ্টি হয় এবং আমাদের উপর রাগ করে ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় বাড়ি থেকে বের হয়ে যায়। কয়েক ঘন্টা পার হয়ে গেলে বাড়িতে না আসলে গ্রামের বিভিন্ন জায়গায় খোজাখুজি শুরু করি। খোজাখুজির এক পর্যায়ে আমার বড় ছেলে কাঞ্চন বাড়ির সামনে মাঠের মধ্যে আমার স্বামীকে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। আমরা সেখানে দ্রুত পৌঁছানোর পরে দেখতে পারি মুখ দিয়ে সাদা লালা ঝুরছে এমন অবস্থা দেখে আমার বড় ছেলে কাঞ্চন জিজ্ঞাসা করে বাবা তুমি কি খাইছো তখন আমার স্বামী উত্তরে বলে আমি বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খাইছি, এমন কথা শুনে দ্রুত একটি ভ্যান যোগে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নওগাঁ সদর হাসপাতালে কয়েক ঘন্টা চিকিৎসার পরে মারা যায়।

এই বিভাগের আরও সংবাদ

গোপেশ মন্ডলের প্রতিবেশী এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপেশ পারিবারিক কোলাহলের জের ধরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা মাঝে মধ্যেই শুনতে পায় গোপেশের স্ত্রী এবং দুই ছেলে সাথে বিভিন্ন বিষয় নিয়ে গোপেশের পারিবারিক দ্বন্দের লেগেই থাকে। বৃহস্পতিবার এমনই পারিবারিক দ্বন্দ্বের কারণে সন্ধা ৭ টায় বাড়ি থেকে বের হয়ে যায়। কয়েক ঘন্টা পার হলেও বাড়িতে না আসলে গোপেশের পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে মাঠের মধ্যে দেখতে পায় এবং বুঝতে পারে যে গোপেশ বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়েছে। গোপেশ কে তার পারিবারে লোকজন মাঠের মধ্যে থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, গোপেশের মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়না তদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। আর এ ঘটনায় গোপেশের পরিবার থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ