পঞ্চগড়ে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন


পঞ্চগড় জেলা প্রতিনিধি, আল মাহমুদ দোলন: মাঝগ্ৰাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় মাঝগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার রাত ৯টায়, প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে ফরহাদ হোসেন আজাদ বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং তাদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করার জন্য এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রশংসা করেন। এ ধরনের উদ্যোগ যুব সমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে উৎসাহী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহেরুল ইসলাম কাচচু, আব্দুস সামাদ তারা, আব্দুল মান্নান, দিল রেজা ফেরদৌস চিন্ময়, বোদা সদর ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মহব্বত।
টুর্নামেন্টে বিভিন্ন স্থানীয় দল অংশগ্রহণ করবে এবং এই আয়োজনটি মাসব্যাপী চলবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।





