কিশোরগঞ্জ

কটিয়াদীতে জাতীয় সমবায় দিবস পালিত

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ এর আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক অলোচনা সভার আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় অফিসার, মোহাম্মদ জিল্লুর রহমান খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ওয়াহিদুজ্জামান।

এই বিভাগের আরও সংবাদ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো: শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আবুল খায়ের, মুন্সি আবদুল হেকিম কারিগরি কলেজের অধ্যাপক ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী উপজেলা প্রেসক্লাব এর সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মো: আজিজুল হক উপজেলা পল্লি উন্নয়ন অফিসার কটিয়াদী।

এই বিভাগের আরও সংবাদ