নওগাঁ

আত্রাইয়ে ২০০পিস এ্যাম্পুলসহ মাদক কারবারী দুইজন গ্রেফতার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই বিশেষ অভিযান চালিয়ে ২০০পিস এ্যাম্পুলসহ মাদক কারবারী দুইজনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। এঘটনায় মাদক মামলা রুজুর পর শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,উপজেলার আহসানগঞ্জ স্কুলের সামনে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

অভিযানে আসলাম ওরফে আপন (৩০) ও চম্পা খাতুন (৪০) কে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশাজাতীয় ২০০পিস এ্যাম্পুল (ইনজেকশন) উদ্ধার করা হয়।

আটক আসলাম হোসেন আত্রাই উপজেলার বজ্রপুর গ্রামের আলাবক্সের ছেলে এবং চম্পা খাতুন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।

এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের আরও সংবাদ