কিশোরগঞ্জ

কটিয়াদীতে জামায়াতের দাওয়াতী সম্মেলন অনুষ্ঠিত

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : জামায়াতে ইসলামী মসুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়ন সভাপতি মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আবু বকর সিদ্দিক উজ্জ্বলের সঞ্চালনায় মসুয়া উচ্চ বিদ্যালয় মাঠে দাওয়াতী জনসভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী , বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খালেদ হাসান জুম্মন, কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।

এই বিভাগের আরও সংবাদ

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা দক্ষিণ সভাপতি হাসান আল মামুন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান , উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, ছাত্র শিবির কটিয়াদী উপজেলা উত্তর সভাপতি সারোয়ার হোসেন,পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, আচমিতা ইউনিয়ন সভাপতি রহমত আকন্দ, পল্লী চিকিৎসক শাহজাহান প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ