কিশোরগঞ্জ

কটিয়াদীতে ৫০০ বছরের ঐহিত্যবাহী ঢাক ঢোলের হাট

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ): চারদিকে ছড়িয়ে পড়েছে সুরের মূর্চনা। এ এক ঢাক ঢোলের হাট । দেশের একমাত্র বাধ্যযন্ত্রের হাট। চারদিকে যেখানে চোখ যায় উৎসবের আমেজ। বাদক বা যন্ত্ররীরা যেন পাল্লা দিয়ে বাদ্য যন্ত্র বাজাচ্ছেন । তাদের লক্ষ্য ভালো বাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করা । শারদীয় দুর্গাপূজা ঘিরে কিশোরগঞ্জের কটিয়াদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী ঢাকের হাট। বাঙালির উৎসবে বাদ্যযন্ত্রের জুড়ি নেই। ঢাক-ঢোল ছাড়া দুর্গোৎসব ভাবাই যায় না। বাদ্যের তালে তালে মণ্ডপে মণ্ডপে নাচ-গান-আরতি আর দেবী বন্দনা দুর্গাপূজার প্রধান অনুষঙ্গ। তাই বাহারি রঙ আর আকারের ঢাক-ঢোল, বাঁশি , কাশি, খোলসহ অসংখ্য বাদ্যযন্ত্রের পসরা সাজিয়েছেন দোকানিরা।

এ হাটে যন্ত্রীরা এসেছেন ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। মজার বিষয় হলো, ৫০০ বছরের পুরোনো এ হাটে কোনো বাদ্যযন্ত্র বিক্রি হয় না। বিক্রি হন যন্ত্রীরা। যন্ত্রীসহ পছন্দের বাদ্যটি ভাড়া হয় এ হাটে। পূজা শুরুর আগে দরদাম ঠিক করে বায়নার টাকা দিয়ে বাদ্যযন্ত্রসহ যন্ত্রীদের সঙ্গে করে নিয়ে যান পূজার আয়োজকরা। এ হাটের প্রচলন কিভাবে হয়েছে তা এক রুপকথার গল্পের মতো । জনশ্রুতি আছে, ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় তাঁর রাজপ্রাসাদে দুর্গাপূজার আয়োজন করতেন। কটিয়াদীর চারিপাড়া গ্রামে ছিল রাজার প্রাসাদ। একবার রাজা নবরঙ্গ রায় সেরা ঢাকিদের সন্ধান করতে ঢাকার বিক্রমপুর পরগনার (বর্তমানে মুন্সিগঞ্জ) বিভিন্ন স্থানে আমন্ত্রণ জানিয়ে বার্তা পাঠান। সে সময় নৌপথে অসংখ্য ঢাকি দল পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরে যাত্রাঘাটে সমবেত হন। রাজা নিজে দাঁড়িয়ে একে একে বাজনা শুনে সেরা দলটি বেছে নেন এবং পুরস্কৃত করেন। সেই থেকেই যাত্রাঘাটে ঢাকের হাটের প্রচলন শুরু। পরবর্তী সময়ে হাট স্থানান্তরিত হয় কটিয়াদী পুরানবাজারে।

এই বিভাগের আরও সংবাদ

আজ মঙ্গলবার বিকেলে ঢাকের হাট পরিদর্শনে আসেন কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান । তিনি গনমাধ্যমকে বলেন , হিন্দু সম্প্রদায়ের সবছে বড় ও জাকজমকপূর্ণ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। দূর্গাপূজা উপলক্ষে ঐতিহাসিক ঢাক-ঢোলের হাট বসছে। ঢাকীদের নিরাপত্তাসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন , ঢাকিদের নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে হাট চলছে।

এই বিভাগের আরও সংবাদ