ঢাকা

এবার ধামরাইয়ে দুইশত পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে

রনজিত কুমার পাল,সিনিয়র রিপোর্টার:সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে :রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলায় চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মাটির কাজ শেষে এখন রং তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠছে দেবীর রূপ। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ০৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে দুর্গাপূজা-২০২৪। ধামরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও একটি পৌরসভায় সর্বোচ্চ ১৯৯টি মণ্ডপে এবার দুর্গাপূজার আয়োজন চলছে।

মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে দেবী দুর্গার আগমনের শেষ সময়ের প্রস্তুতি। বাঁশ, খড়ের কাঠামোতে মাটির আস্তরণে অবয়ব পেয়েছে দেবী দুর্গা। লক্ষ্মী, গণেশ, সেনাপতি কার্তিক, কলাবউ মৃত্তিকা, সাপে বেষ্টিত মহিষাসুর বধে দেবীকে সুনিপুণ কর্মে ফুটিয়ে তুলেছেন প্রতিমা শিল্পীরা। রঙের আঁচড় আর সাজসজ্জায় দুর্গাদেবীকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকার ধামরাই এলাকার প্রতিমা শিল্পীরা।

ধামরাই পৌরসভার সবচেয়ে সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান পাঁচ শত বছরের ঐতিহ্যবাহী বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে দেখা গেল দুর্গোৎসবকে ঘিরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা অবধি তারা এখন ব্যস্ত প্রতিমাগুলোকে রঙ করতে প্রতিমা শিল্পী দিপন্কর পাল ও তার সহযোগী শিল্পীরা।

শিল্পী স্বপন পাল জানালেন, ধামরাই উপজেলায় বারবরের মতো এবারও অনেক প্রতিমা তৈরি হচ্ছে। এবারও অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারা। অধিকাংশ মণ্ডপেই দেবীর অবয়ব তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে প্রতিমাগুলোতে রঙের কাজ।

প্রতিমা শিল্পী দিপন্কর পাল বলেন, প্রতিবছর রথের সময় অনেক মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির ধারাবাহিকতায় আমরা প্রতিমা তৈরির কাঠাম দিয়ে রাখি প্রথম ও শেষ রথটানের দিন।এর পরপরই দুর্গা গড়ার কাজ শুরু হয়। এ বছর কাজের চাপ অনেক বেশি, ধামরাই উপজেলায় সবচেয়ে বেশি মন্ডপ হয়। দুর্গাপূজার জন্য একটা পুরো সেট প্রতিমা বানাতে ৫ থেকে ৬ শিল্পীর অন্তত ১৫ দিনের মতো সময় লাগে। গত বছরের মতো এবারও কাজের অর্ডার বেশি পেয়েছি।

আরেক প্রতিমা শিল্পী সঞ্চয় পাল বলেন,দুর্গতিনাশিনী দুর্গা ‘মায়ের প্রতিমা তৈরির কাজ করতে ভালো লাগে। মায়ের রূপ অন্তরে নিয়ে কাজ করি। মা দুর্গার জন্য ভোর থেকে মাঝরাত অবধি কাজ করেও ক্লান্তি আসে না।’

ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি ধামরাই উপজেলা শাখার সভাপতি ডাঃ অজিত কুমার বসাক বলেন, বাংলাদেশের উপজেলা গুলির মধ্যে ধামরাই উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মন্দিরে প্রতিবারের মতো এবার শারদীয় দুর্গাপূজার আয়োজন ব্যাপক হারে হচ্ছে এবার ধামরাইয়ে ১৯৯টি দূর্গা মন্দিরে শারদীয়া উৎসবে আয়োজন হচ্ছে। পৌর এলাকার বিভিন্ন মন্দিরে ৪৩ টি পূজার আয়োজন রয়েছে। বাকি সব পূজা হচ্ছে ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে।

তিনি আরোও জানান, পঞ্জিকা অনুযায়ী ধর্মীয় রীতি মতে দেবী এবার “দোলায় আগমন করবেন- ঘোটকে চলে যাবেন”। এরইমধ্যে মণ্ডপগুলোতে প্রতিমার কাঠামোর কাজ শেষ করে রঙের কাজ শুরু করেছেন প্রতিমা শিল্পীরা। রঙ শেষ হলেই শুরু হবে সাজসজ্জার কাজ। আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে সবাইকে দেবীদুর্গা দর্শনের অনুরোধ জানান তিনি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন প্রতি বছরের মত এবারো শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে প্রশাসনিক প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। ধামরাই উপজেলায় এবার ১৯৯টি মন্দিরে পূজা হবে। যদিও উপজেলার বর্তমান তালিকায় ১৯৬টি পূজা মন্ডপের নাম রয়েছে, আরো ৩/৪ পূজা হচ্ছে বলে জানা যায়।সেগুলোর বরাদ্দের জন্য আবেদনরপাঠানো হয়েছে। আমরা ইতিমধ্যে ধামরাই উপজেলার সকল পূজা মন্ডপের কর্মকর্তাতের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়েক মতবিনিময় সভা করেছি। আশা করছি প্রতি বারের মতো এবারো শান্তিপূর্ন ভাবে পূজা উৎসব সম্পন্ন হবে।

এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত শ্রী ) প্রশান্ত বৈদ্য বলেন সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজা। এই পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করতে আইনশৃঙ্খলা কমিটি সোচ্চার রয়েছে। পুজায় সরকারী প্রদত্ত অনুদান সকল পূজারীবৃন্দদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আসন্ন শারদীয় দুর্গা পূজা সুন্দর, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষে সামাজিক সম্প্রিতি কমিটির সাথে সভা করেছি।

এই বিভাগের আরও সংবাদ