কিশোরগঞ্জ

কটিয়াদীতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে জামায়াতের মতবিনিময় অনুষ্ঠিত

সোহাগ মিয়া, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কটিয়াদী স্বপ্ন কুঞ্জ কমিউনিটি সেন্টারে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামী কটিয়াদী উপজেলা শাখার আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে ও সেক্রেটারী মাহমুদুল হাসান -এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রমজান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম ও জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক কাজী সাইফুল্লাহ ।

এই বিভাগের আরও সংবাদ

হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান পরিষদের কটিয়াদী উপজেলা সভাপতি বেনী মাধব সাহা,কটিয়াদী উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব প্রভাষক ধ্রুব রঞ্জন দাস, পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বাবু দিলীপ কুমার, কিশোরগঞ্জ জেলা শাখার হিন্দু যুব মহাজোটের সভাপতি বিদ্যুৎ কুমার আশ্চর্য, কটিয়াদী উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য ডাঃ স্বপন কুমার ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী শীতল কুমার সাহা, স্বপন কুমার সাহা, ডা: প্রদীপ সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান পরিষদের কটিয়াদী পৌর সভাপতি মদন মোহন খোকন, সাবেক কাউন্সিলর রণবীর সিংহ, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুজিৎ সাহা প্রমুখ ।

এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল,কটিয়াদী প্রেস ক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুল হক , উপজেলা জামায়াতের সেক্রেটারী সাইদুল হক বিএসসি, পৌর আমীর মাওলানা আলী কায়সার রণীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ