কিশোরগঞ্জ

বন্যা দূর্গত এলাকায় শিক্ষা উপকরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গচিহাটা বিদ্যানিকেতন (ইংলিশ ও বাংলা ভার্সন) স্কুল তাদের শিক্ষার্থীদের অংশগ্রহনে ‘হাত বাড়িয়ে দাও’ মানবিক কর্মসূচির অর্থ দিয়ে স্বরণকালের ভয়াবহ বন্যা দূর্গত এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে। গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ স্কুলের একটি প্রতিনিধি দল লক্ষীপুর জেলায় এই শিক্ষা উপকরণ উপহার সরাসরি শিক্ষার্থীদের হাতে বিতরণ করে। প্রতিনিধি দলের প্রধান হিসেবে গচিহাটা বিদ্যানিকেতনের প্রধান উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীনসহ সহকারী পরিচালক মোঃ জিল্লুর রহমান মানিক লক্ষীপুর জেলায় গমন করেন।

সৃষ্টিশীল ও মানবিক মানবিক মানুষ হিসেবে গড়ে তুলার শ্লোগানে প্রতিষ্ঠিত এই গচিহাটা বিদ্যানিকেতন প্রতি বছরের ন্যায় এবারও ‘হাত বাড়িয়ে দাও’ মানবিক কর্সূচী পালন করেছে। স্কুলটির প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ উম্মে বিলকিস কবীর জানান, আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত করার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় এ বছর স্কুলটির এই ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের এ ধরনের যেকোন মানবিক সংকটময় পরিস্থিতিতে ভবিষ্যতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ

উন্নত ও মান সম্মত শিক্ষাদানের পাশাপাশি ব্যতিক্রমধর্মী নানান সৃষ্টিশীল ও মানবিক কর্মসূচী গচিহাটা বিদ্যানিকেতন এর সুনাম সকল মহলে ব্যাপক প্রশংসা অর্জন করে চলছে।

এই বিভাগের আরও সংবাদ