কিশোরগঞ্জ

কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক কমিটি পুনঃ গঠন

সোহাগ মিয়া , কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী প্রেসক্লাবের আহবায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। কটিয়াদী প্রেসক্লাবে দৈনিক যুগান্তরের প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত সদস্যদের আলোচনার মাধ্যমে সর্ব সম্মতিক্রমে পূর্বের আহবায়ক কমিটি বাতিল করে, অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরকে ( দৈনিক যুগান্তর‌ ), আহবায়ক এবং মাইনুল হক মেনুকে (দৈনিক দিনকাল ও সিএনএন বাংলা টিভি) সদস্য সচিব মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায় কমিটি পূনর্গঠন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

গঠিত কমিটির অন্যান্য সদস্যগণ হচ্ছে যুগ্ন-আহ্বায়ক রফিকুল হায়দার টিটু ( দৈনিক মানবজমিন) মো. মোবারক হোসেন ( দৈনিক সংগ্রাম), সৈয়দ মুরছালিন দারাশিকো, (দৈনিক জনকণ্ঠ ও বাংলা টিভি) ফখর উদ্দিন ভূঁইয়া ইমরান ( দৈনিক নয়া দিগন্ত) , মাসুম পাঠান ( দৈনিক যায়যায়দিন), প্রভাষক ধ্রুব রঞ্জন দাস ( দৈনিক সময়ের আলো), ছাইদুর রহমান নাঈম(বার্তা২৪ ও সময়ের কন্ঠস্বর), মো. সাইফুল ইসলাম ( দৈনিক খবরপত্র ) মোঃ মফিজ উদ্দিন নয়ন, মোঃ আমিনুল ইসলাম (দৈনিক খোলা কাগজ ) মোঃ জজ মিয়া (দৈনিক দেশ প্রতিদিন) মোঃ মোফাসসেল সরকার (দৈনিক এই বাংলা ও নিউজ ২১ টিভি )মোঃ শফিকুল ইসলাম (দৈনিক ডেসটিনি)।

এই বিভাগের আরও সংবাদ