কটিয়াদীতে খাজনা বন্ধ করতে যুবদলের প্রচার প্রচারণা


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের বৃহস্পতিবার হাটে ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীদের কে খাজনা না দিতে যুবদলের নেতাকর্মী হ্যান্ড মাইকিং প্রচারণা করেন। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাটে কয়েক শতাধিক ভাসমান দোকানী বসে।
এ হাটে যেকোন প্রকার চাঁদা বা খাজনার নামে টাকা আদায় সচেতনতা প্রচারণা করেন যুবদলের কয়েকজন নেতাকর্মি। হ্যান্ড মাইক দিয়ে কটিয়াদী পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ বলেন, কোন ব্যবসায়ী নামে বেনামে কোন চাঁদা বা খাজনা দিবেন না। যদি কেউ ব্যবসায়ীদের কে ভয়প্রীতি দেখিয়ে কোন প্রকার চাদা বা খাজনা তুলে, তাদেরকে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। নরসিংদীর মনোহরদী থেকে এসে এ বাজারে ব্যবসা করেন ময়েজউদ্দিন ।
তিনি বলেন আমি ২৮ বছর ধরে এ বাজারে প্রতি বৃহষ্পতিবার ব্যবসা করতে আসি। আমির উদ্দিন নামে এক লোক আমাদের কাছ থেকে ৫০ টাকা করে চাঁদা নিত। আমরা না দিলে ব্যবসা করতে দিত না । অনেক সময় ব্যবসায়ীদের চড়, লাথি মারতো। আমাদের এখন আর কোনো চাঁদা দিতে হয় না। আমরা খুশি ।
উল্লেখ্য যে , এর আগে নামে বেনামে চাঁদা তোলার কারণে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নেওয়ার ফলে মুখ থুবড়ে পড়ে কটিয়াদী পুরান বাজার।





