কিশোরগঞ্জ

নিখোঁজের ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের পুকুর থেকে নিখোঁজের ২২ ঘণ্টা পর এক স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শিশু মো. ওয়াহিদুল ইসলাম ইমন (১০) জালালপুর ইউনিয়নের উত্তর চর-ঝাকালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে কটিয়াদী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

এই বিভাগের আরও সংবাদ

স্বজনরা জানান , গতকাল সোমবার সকালে প্রাইভেট পড়ার জন্য কটিয়াদীতে যায় ইমন৷ নির্ধারিত সময় অতিবাহিত হবার পরেও বাড়িতে ফিরে না আসায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে বিষয়টি কটিয়াদী মডেল থানায় অবহিত করে পরিবার। মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে কটিয়াদী উপজেলা পরিষদের ভিতরের পুকুরে স্থানীয় ব্যাক্তিরা একটি মরদেহ ভাসতে দেখে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কটিয়াদী মডেল থানায় নিয়ে আসে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা পরিষদের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে।

এই বিভাগের আরও সংবাদ