কিশোরগঞ্জ

কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কটিয়াদী উপজেলার চরনোয়াখান্দি গ্রামে পানিতে ডুবে ইভা নামের ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার চর নোয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইভা ঐ এলাকার মঞ্জিলের মেয়ে ।

নিহত ইভার মামা জানান, দুপুরে শিশু ইভা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে নদীর পানিতে পড়ে যায়।

এই বিভাগের আরও সংবাদ

পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে নদী থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার হাবিবুর রহমান মিলন শিশু ইভাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ