কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত

সোহাগ মিয়া, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জ জেলার অন্যতম মূলধারার সাংবাদিক সংগঠন কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবের প্রধান কার্যালয়ে পবিত্র ঈদুল আজহা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

২৪শে জুন(সোমবার)বিকাল ৪টার দিকে পুনর্মিলনী অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনটির সভাপতি মোঃ মাসুদুল ইসলাম সবুজের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সবুজ বাঙ্গালীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ ২১ বাংলা টেলিভিশনের প্রতিনিধি মোঃ মোফাসসেল সরকার, সিনিঃ সহ-সভাপতি ও যায় যায় দিন পত্রিকার প্রতিনিধি মহিউদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণতদন্ত প্রতিনিধি সৈয়দ আলীউজ্জামান মহসিন, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান সজিব,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কৃষ্ণ কেশব সাহা, সদস্য ফেরদৌস খান জজ প্রমুখ। এসময় বক্তারা কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাবের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ