কটিয়াদীতে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তী। এ উপলক্ষে আজ রোববার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা,৭৫ পাউন্ডের কেক কাটা, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এসব কর্মসূচিতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মো: সোহরাব উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঈনুজ্জামান অপু, পৌর মেয়র শওকত উসমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বিএসসি, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লায়ন মো: সারোয়ার হোসেন, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গৌতম কুমার সেন, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ফকির, আবু ইছা মঞ্জিলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া বিকালে দিনটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কটিয়াদী উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র শওকত উসমান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবলীগের আহবায়ক শরাফুল কাদের মনির, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জগরুল হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর, রনি আহমেদসহ সংগঠনের অনেকে বক্তব্য রাখেন।





