যশোর
বাগআঁচড়ায় পরিত্যক্ত ৩টি হাতবোমা উদ্ধার


নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া বাবু চেয়ারম্যান মার্কেটের ভিতর অবস্থিত টিউবওয়েলের পাশ থেকে এ বোমা তিনটি উদ্ধার করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রর পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় পথচারিরা মার্কেটের ভিতর দিয়ে যাওয়ার সময় একটি পলিথিনে বোমা সাদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রর পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি হাতবোমা উদ্ধার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।





