নওগাঁ

নওগাঁয় র‌্যাবের পৃথক অভিযানে ট্যাপেন্টাডল সহ আটক ৩

মোঃ সুইট হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল সহ ৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাটকাম্পের চৌকস দল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্পের চৌকস আভিযানিক দল শুক্রবার দিনগত রাতে পৃথক অভিযানে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন চকবনমলী এলাকা হতে ২শ’ ৮০ পিচ ট্যাপেন্টাডল সহ মোছাঃ মাহফুজা বেগম (৪৬), পিতা-মোঃ গফুর, সাং-চকবাড়িয়া ও মোছাঃ নাহার বেগম (৪০), পিতা-মোঃ গফির,সাং-চকরামচন্দ্র, উভেয়ের থানা-সদর, জেলা-নওগাঁ কে গ্রেফতার করেন এবং মথুরাপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১শ’ ২০ পিচ ট্যাপেন্টাডল সহ রুবেল হোসেন (৩১), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-গয়েশপুর, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ কে গ্রেফতার করেন।

এই বিভাগের আরও সংবাদ

এ ব্যাপারে র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েক দিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

এক পর্যায়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময় পৃথক অভিযানে নওগাঁ জেলার বদলগাছী থানাধীন চকবনমালী ও মথুরাপুর এলাকা থেকে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করেন। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪শ’ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব।

এই বিভাগের আরও সংবাদ