যশোর

শার্শায় পুলিশের পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ আটক-১

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৮কেজি গাঁজাসহ আয়না মতি (৪০)নামে এক জনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার লক্ষনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আয়না মতি শার্শা থানার লক্ষনপুর ইউনিয়নের হরিণাপোতা গ্রামের মৃত আব্দুল আলীমের স্ত্রী।

পুলিশ জানায়,মাদক পাচারের গোপন সংবাদে লক্ষনপুর ইউনিয়ানের হরিণাপোতা গ্রামে অভিযান চালিয়ে এক নারীকে আটক করে। এ সময় তার বসত বাড়ীর পশ্চিম পাশে গোয়াল ঘর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

অপর দিকে আরো একটি অভিযানে পলাতক আসামী, মুনসুর হোসেন বাড়ীর পিছনে টয়লেটের সেপ্টি ট‍্যাঙ্ক তল্লাশী করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে শার্শা থানার পুলিশ ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় দুটি মাদক মামলা রুজু হয়েছে ও আটককৃতকে যশোর জেল হাজাতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ