নারায়ণগঞ্জ

রূপগঞ্জে’র পূর্বাচল শেখ হাসিনা সরণীতে প্রাইভেটকারের ধাক্কায় গৃহবধূ নিহত

লিখন রাজঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আমেনা বেগম (৪০) নামে এক নারী নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার হাবিব নগর এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী।

র‍্যাব-১ এর সিপিসি-৩ এর এএসপি জুলফিকার আলী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তিন’শ ফিট সড়কের কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশে আমেনা বেগম নামে এক নারী রাস্তা পাড়ের সময় গাড়ি চাপা দেয়ার সংবাদ পেয়ে সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা ঘটস্থল থেকে ওই নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার ঘাতক প্রাইভেটকার চালক আমজাদ হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রকৃয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ