কিশোরগঞ্জ

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নান্দাইলের একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী নিহত হয় এবং অংসখ্য যাত্রী আহত হয়। এ ঘটনায় নিহতদের মধ্যে নান্দাইল উপজেলার একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।

একই পরিবারের নিহত চারজন সহ নান্দাইল উপজেলার নিহতরা হলেন, উপজেলার রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সুজন মিয়া, তার সহধর্মিনী ফাতেমা আক্তার, তার ছেলে সজীব মিয়া এবং ইসমাইল মিয়া। অন্যজন একই উপজেলার মুসল্লি গ্রামের হীরা আক্তার। গত সোমবার বিকেল ৪টার দিকে আন্ত নগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন ও অন্য একটি মালবাহী ট্রেনের মধ্যে এক সংঘর্ষ হয়, এতে বিভিন জেলার অংসখ্য হতাহতের ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ

চারজন নিহতের পরিবারের সদস্য স্বপন মিয়া জানান , আমার ভাই ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোড এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। সেখানে তিনি ভ্যানে ডাব বিক্রি করে সংসার চালাতেন। গত শুক্রবার বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে উপলক্ষে সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম।

অনুষ্ঠান শেষে সোমবার ট্রেনে করে ঢাকায় ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের পরিবারের সবাই নিহত হয়েছেন। আমি অন্য একটা বগিতে অবস্থান করার কারণে প্রাণে বেঁচে গেছি। নহত অপর নারী ঢাকায় বসবাসরত স্বামীর কাছে যেতে চেয়েছিলেন।

রাজগাতী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার মমতাজ কোখন জানান,এদের পরিবার দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে। তারা ছোটখাটো বিভিন্ন পেশার সাথে জড়িত। পারিবারিক অনুষ্ঠান শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

এই বিভাগের আরও সংবাদ