টাঙ্গাইল

‘‘পরবর্তী প্রজন্মের জন্য মাদকমুক্ত সুস্থ্য ও নিরপদ ঘাটাইল গড়তে চাই’’: ক্যাপ্টেন মো: জাকির

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘‘পরবর্তী প্রজন্মের জন্য মাদকমুক্ত সুস্থ্য ও নিরপদ ঘাটাইল গড়তে চাই’’ গতকাল শনিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া বাজারে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন – বিএনএমের আহবায়ক কমিটির পরিচিতি পর্ব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩২ টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের এমপি প্রার্থী ক্যাপ্টেন (অব:) মো: জাকির হোসেন।

মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ঘাটাইল উপজেলা শাখার সিনিয়র আহবায়ক আখতার হোসেন খাজা,যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান রাসেল,যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম সহ নেতাকর্মীরা। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান সহযোগীতা প্রদান করেন।

এই বিভাগের আরও সংবাদ