ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘‘পরবর্তী প্রজন্মের জন্য মাদকমুক্ত সুস্থ্য ও নিরপদ ঘাটাইল গড়তে চাই’’ গতকাল শনিবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া বাজারে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন - বিএনএমের আহবায়ক কমিটির পরিচিতি পর্ব ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩২ টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের এমপি প্রার্থী ক্যাপ্টেন (অব:) মো: জাকির হোসেন।
মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম ঘাটাইল উপজেলা শাখার সিনিয়র আহবায়ক আখতার হোসেন খাজা,যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান রাসেল,যুগ্ম আহবায়ক মো: রফিকুল ইসলাম সহ নেতাকর্মীরা। পরে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান সহযোগীতা প্রদান করেন।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com