ভোলা

হাইকোর্টের আইনজীবী হলেন ভোলার ছেলে এডভোকেট আব্বাস উদ্দিন

ইয়ামিন হোসেন: সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ভোলার কৃতি সন্তান এডভোকেট আব্বাস উদ্দিন।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে প্রকাশিত ফলাফলে তিনি উত্তীর্ণ হয়। তরুণ আইনজীবী আব্বাস উদ্দিনের এমন খবরে তার বন্ধুবান্ধব ও স্বজনরা তাকে অভিনন্দন জানিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

ভোলা সদরের ২নং ইলিশা ইউনিয়নের কৃতি সন্তান আব্বাস উদ্দিন, ইলিশা বাঘার হাওলা মাধ্যমিক বিদ্যালয় (বর্তমান নিজাম উদ্দিন স্কুল) থেকে এসএসসি এবং ইলিশা ইসলামিয়া মডেল ডিগ্রী কলেজ থেকে এইচএসসি ও ঢাকা প্রাইম ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এলএলবি অনার্স শেষ করেন।

তরুণ এ আইনজীবী দীর্ঘ বছর ঢাকা আইনজীবী সমিতির সদস্য হয়ে সুনামের সাথে আইন পেশা করে আসছে।

ঢাকাস্থ ভোলার মানুষের যে কোন মামলায় ঢাকা বারে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন তিনি।

ভোলার কৃতি সন্তান হিসেবে তার অর্জনে ভোলার বিভিন্ন সামাজিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ