নওগাঁয় ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্য আটক


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় বিদ্যুতের ট্রান্সফরমার চুরিকালে চোর চক্রের সক্রিয় দু’জন সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে নওগাঁর রাণীনগর উপজেলার রাখালগাছি-ভেবরা মাঠে একটি বৈদ্যুতিক পোলে (খুটিতে) থাকা ট্রান্সফারমার চুরির সময় স্থানীদের সহায়তায় দু’জন চোরকে আটক করেন রাণীনগর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার কালুপাড়া গ্রামের আজিজার রহমান ওরফে গবরার ছেলে সাজ্জাদ হোসেন ওরফে উদন (৫০) ও নওগাঁর পার্শ্ববর্তী বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কইল হাটখোলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শাহিনুর ইসলাম (৩৩)।

পুলিশ জানায়, উপজেলার রাখালগাছি-ভেবরা মাঠে একটি বৈদ্যুতিক পোলে থাকা ট্রান্সফারমার গভীর রাতে চুরি করছিল চোরেরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় ট্রান্সফারমার চুরির সময় হাতে নাতে চোর চক্রের সদস্য সাজ্জাদ ও শাহিনুরকে আটক করা হয়।
আটককালে তাদের কাছ থেকে চুরি করা কিছু বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক পোলে থাকা পোল টপ পিন ও ইনসুলেটর উদ্ধার করেন পুলিশ। এছাড়া চুরির কাজে ব্যবহৃত ১টি বোল্ট কাটার, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি ¯øাই রেঞ্জ, ১টি কাটিং প্লায়ার, ১টি হ্যাকস ব্রেড সেটসহ অতিরিক্ত ৪টি ব্রেড, ৫ টুকরা লোহার তৈরি রড, ১টি লোহার তৈরি শাবল ও ১টি টর্চ লাইট জব্দ করেন পুলিশ।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আটককৃত দুই জনের বিরুদ্ধে শুক্রবার মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে আটককৃত দুই জনকে নওগাঁ জেল হাজাতে পাঠানো হয়েছে।





