ভোলা

ভোলার উত্তরদিঘলদীতে ২শ পরিবারকে চাল দিলেন প্রবাসী আবুল কাশেম

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদী ইউনিয়নের কৃতি সন্তান সৌদিআরব প্রবাসী আবুল কাশেম এর পক্ষ থেকে ২শ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

প্রবাসে ঘাম জড়ানো আয়ের একটি অংশ থেকে প্রতি বছরই উত্তর দিঘলদীসহ ভোলার বিভিন্ন গরীব দুস্থ মানুষের জন্য দান করেন। তারই অংশ হিসেবে ২৭শে জুলাই সকালে উত্তরদিঘলদীর গজারিয়া বাজারে এ চাল বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

২০ কেজি করে চাল পেয়ে আনন্দিত হয়ে নুরবানু নামের বৃদ্ধা বলেন সৌদিআরবে থাকে কাশেম ভাই প্রতি বছর আমাদের বিভিন্ন ভাবে সহযোগীতা করেন। আল্লাহ কাশেম সাহেব কে নেক হায়াত দান করুক এবং আরো দান করার তৌফিক দান করুক বলে মন্তব্য করেন এ বৃদ্ধা।

চাল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজ মাতাব্বর, জামাল মেম্বার, সাবেক মেম্বার ইমাম হোসেনপ্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ