ভোলা

ভোলায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

ভোলা প্রতিনিধি: ভোলার ইলিশা ফাঁড়ি ইনচার্জ গোলাম মোস্তফার মাদক বিরোধী অভিযানে এবার ১৩২৫ পিচ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে।

আটকৃত যুবক কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুবপালং রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের ৬নং ক্যাম্পের মোঃ হোসেন এর ছেলে হেলাল উদ্দিন।

এই বিভাগের আরও সংবাদ

১৭ই জুলাই সকালে ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এস আই(নিঃ) রবিন্দ্র নাথ সিংহ, এএসআই মাইনুল, এএসআই রিপন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা লক্ষ্মীপুর গামী লঞ্চঘাটের পল্টনের উপর থেকে আটক করেন।

আটকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ