ভোলায় স্বল্প আয়ের ২ হাজার মানুষের ঘরে ঘরে কুরবানীর গোস্ত পৌঁছে দিলেন হেমায়েত উদ্দিন


ভোলা প্রতিনিধি: ভোলা সদর আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ও ভোলা জেলা আওয়ামীলীগের কার্য-নির্বাহী কমিটির সদস্য হেমায়েত উদ্দিন গত ঈদের ন্যায় এবারো স্বল্প আয়ের আওয়ামীলীগ কর্মীদের তালিকা করে ২হাজার মানুষের ঘরে ঘরে গরুর গোস্ত পৌঁছে দিয়েছেন।
পবিত্র ঈদুল আযহার দিন হেমায়েত উদ্দিন এর ভোলার রাজনীতিক সমন্বয়কারী সরদার রিহান এর নেতৃত্বে নেতাকর্মীদের মাধ্যমে ভোলা সদরের বিভিন্ন ইউনিয়নে গরুর গোস্ত পৌঁছে দিয়েছেন।
সরদার রিহান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা সদর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী হেমায়েত উদ্দিন চাচার অর্থায়নে ভোলা সদরের ২ হাজার মানুষের ঘরে ঘরে গরুর গোস্ত পৌঁছে দিয়েছি। যাদের গোস্ত কেনার সামর্থ্য নাই, এমন মানুষদের তালিকা করে আমরা বিতরণ করেছি।
সরদার রিহান বলেন, আমরা যাদের গোস্ত দিয়েছি তাদের যাতে কষ্ট না হয় তাই হেমায়েত চাচার নির্দেশে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।
হেমায়েত উদ্দিন যেভাবে বরাবরই মানুষের পাশে থেকেছে, পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন- সেটার প্রমাণ ভোলা সদরবাসী আরেকবার পেলো। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন- এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।





