ভোলা

ভোলার কাচিয়ায় গরীব দুস্থদের মাঝে শাড়ী লুঙ্গী বিতরণ

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা এবং ২০১৪ সালের বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাকিব হোসেন মিয়ার উদ্যােগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও গরীব দুস্থদের মাঝে শাড়ী লুঙ্গী বিতরণ করা হয়েছে।

২৮শে জুন বিকালে কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে রাকিব মিয়ার বাসভবনে দোয়া ও শাড়ী লুঙ্গী বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

দোয়া ও শাড়ী লুঙ্গী বিতরণী অনুষ্ঠানে বিএনপির সহ-সভাপতি আবদুস ছাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও জেলা কৃষকদলের সহ সভাপতি এডভোকেট মোঃ ইউসুফ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আলাউদ্দিন, শ্রমিক দলের সভাপতি মনির কাজী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জুয়েল, ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রাব্বি প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ