ভোলা

আপনাদের এ ভালোবাসার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো: হেমায়েত

ইয়ামিন হোসেন: ভোলা সদর-১ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও বর্তমান জেলা আওয়ামীলীগের কার্য-নির্বাহী কমিটির সদস্য হেমায়েত উদ্দিন ঈদ উদযাপন উপলক্ষে তার জন্মস্থান ভোলায় আসার সংবাদ শুনে ভোলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে তার কর্মী সমর্থকরা সকাল থেকেই ইলিশা লঞ্চঘাটে এসে ভীর জমান।

দুপুর দুইটায় দোয়েল পাখি-১০ লঞ্চ ঘাটে আসেন। গরীবের নেতাখ্যাত হেমায়েত উদ্দিন লঞ্চঘাটে নামলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও হেমায়েত ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম এই স্লোগানে স্লোগানে মুখরিত হয় ইলিশাঘাট এলাকা।

এই বিভাগের আরও সংবাদ

এ সময় হেমায়েত উদ্দিন কে ফুল দিয়ে কর্মী সমর্থকরা বরণ করেন। ঢাকাস্থ ভোলার মানুষের আপনজন হেমায়েত লঞ্চঘাট থেকে পায়ে হেটে নেতাকর্মীদের নিয়ে তেমাথা সড়ক দিয়ে মডেল কলেজ সংলগ্ম এসে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে নেতাকর্মীদের বিদায় দিয়েছেন।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী, আমার নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আমি এর জন্য আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।

এই বিভাগের আরও সংবাদ