ভোলা

বাবুগঞ্জের সোহেল ১৫’শ পিস ইয়াবাসহ ভোলায় আটক

ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এ এস আই সুজন মাঝি, এ এস আই রিপনসহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫’শ পিস ইয়াবাসহ সোহেল নামের এক মাদক কারবারি কে আটক করেছে।

আটকৃত সোহেল বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাদপাশা ৩নং ওয়ার্ডের আবদুল হাকিমের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, প্রতিদিনই মত আজ বেলা সাড়ে ১১ টার সময় ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করলে সন্দেহ্ ভাজন সোহেলকে তল্লাশি করলে তার কাছে ১৫’শ পিস ইয়াবা পাওয়া যায়।

আটকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ