কিশোরগঞ্জ

শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম আব্দুস সালামের ইন্তেকাল

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদের ইমাম কারি আব্দুস সালাম গোলাপ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে আব্দুস সালাম গোলাপের বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন।

এই বিভাগের আরও সংবাদ

মঙ্গলবার বাদ জোহর শোলাকিয়া ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ