ক্যাম্পাস
বাংলাদেশ ইউনিভার্সিটির ‘ল’ অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন


স্টাফ রিপোর্টার: ঢাকা জজ কোর্টে বেসরকারী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ল’ অ্যালামনাই এসোসিয়েশন আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।নতুন এই কমিটি আগামী ২০২৩-২৫ দুই বছরের জন্য গঠন করা হয়েছে।
নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে এ্যাডভোকেট আতিকুর রহমান সোহান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ সারোয়ার আলম নিশান এবং সাংগঠনিক সম্পাদক পদে এ্যাডভোকেট ওসমান গনি নোমান নির্বাচিত হয়েছেন।



গত বুধবার (৫ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতি ভবনের হল রুমে বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।





