ভোলা

সেই মানসুরা পেলেন রমজান মাসের খাদ্য সামগ্রী

ইয়ামিন হোসেন: চাল দিয়ে করবেন ইফতার আর আলু ভর্তা ভাজি দিয়ে খাবেন সাহরী এই শিরোনামে সংবাদকর্মী ইয়ামিন হাওলাদার গত ২৩শে মার্চ রাতে তার ফেসবুক আইডিতে একটি পোষ্ট করলে মুহুর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায়।

মানসুরার পরিবারকে এক মাসের ইফতারসহ চাল, ডাল ও যাবতীয় সকল খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ভোলার মিজানুর রহমান ফাউন্ডেশন, কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক হাসান ইশতিয়াক, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা, সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আরিফুন নেসা।

এই বিভাগের আরও সংবাদ

২৪ শে মার্চ দুপুরে পুরো রমজান মাসের ইফতার ও ৫০কেজি চাল, দুই কেজি ডাল, পেয়াজ, রসুন, লবন,আদা,মুরগী, সাবান, হুইল পাউডার, ফলসহ এক মাসের সকল বাজার মানসুরার বাসায় নিয়ে পৌঁছে দেওয়া হয়।

খাদ্য সামগ্রী পেয়ে আবেগআপ্লুত হয়ে যান পূর্ব ইলিশা সোনাডগী গ্রামের স্বামী পরিত্যক্তা মানসুরা ও তার বিধবা মা।

এ সময় উপস্থিত ছিলেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা, মিজানুর রহমান ফাউন্ডেশন এর প্রতিনিধি মোঃ শিবলি, সাংবাদিক ইয়ামিন হাওলাদার, ইলিশা সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি মিজানুর রহমান, মোশারেফ হাওলাদার প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ