মুন্সিগঞ্জ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে সকাল আটটার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় সড়কের বিভিন্ন পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শ্রীনগর উপজেলার কুকুটিয়া উত্তর পাড়ার মো. মানিক মৃধার পুত্র উজ্জ্বল মৃধা (৩৫) ও গোপালগঞ্জের মো. ওয়াজেদ মিয়ার পুত্র হাবিবুর রহমানের (৬৫) মরদেহ হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। অপরদিকে অজ্ঞাত ব্যক্তির লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন পথচারীর মৃত্যু হয়। অপরদিকে শনিবার সকালে ষোলঘর এলাকায় যাত্রীবাহী বাসের চাকা ফেটে গেলে বাস থেকে হাবিবুর রহমান নামে এক বৃদ্ধ যাত্রী রাস্তা পারাপার হতে গেলে অন্য একটি গাড়ি বৃদ্ধকে চাপা দেয়। পরে মনির নামে স্থানীয় এক ব্যক্তি হাবিবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় সে মারা যায়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারজানা বলেন, এখানে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, পৃথক র্পথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানীর ঘটনা ঘটে। স্বজনদের কাছে দুটি লাশ হস্তান্তর করা হয়েছে। একটি লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে। তদন্ত চলমান আছে। প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ