ভোলা

মৃত্যুর কাছে হেরে গেলো ইলিশা সড়কে দূর্ঘটনায় আহত পল্লী চিকিৎসক মিরাজ

ইয়ামিন হোসেন: দীর্ঘ ১৩ দিন ভোলা সদর হাসপাতাল, পঙ্গু ও ঢাকা মেডিকেলে লড়াই করে অবশেষে ১১ই মার্চ বিকালে মৃত্যুর কাছে হেরে গেলো ভোলা সদর উপজেলার জংশন বাজারের পল্লী চিকিৎসক মিরাজ হোসেন (২৮)। মৃত্যু মিরাজ বাপ্তা ৪নং ওয়ার্ডের মৃত শাহাবুুউদ্দিন মিয়ার ছেলে। তিন মাস বয়সী একটি পুত্র সন্তানসহ স্ত্রী, মা ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছে মিরাজ।

মিরাজের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে তার দীর্ঘদিনের কর্মস্থল জংশন বাজারসহ স্বজন ও বন্ধুবান্ধবদের মাঝে। এদিকে দূর্ঘটনায় আহত হওয়ার এক সপ্তাহ আগ থেকে মিরাজের নিজের ফেসবুক আইডিতে পরকাল ও কিয়ামত নিয়ে আবেগআপ্লুত বিভিন্ন পোষ্ট দিয়েছে যা এখন তার পরিচিতরা যার যার টাইমলাইনে শেয়ার করে মিরাজের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এই বিভাগের আরও সংবাদ

উল্লেখ : গত ২৭শে ফেব্রুয়ারী সন্ধ্যায় ইলিশা সড়কের কালাম মেম্বার পোল গোড়া বাজার সংলগ্ম ট্রাকে সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় মিরাজ। দূর্ঘটনায় মিরাজের বাম পায়ের সকল গোশত বিচ্ছিন্ন হয়ে যায়।

এই বিভাগের আরও সংবাদ