ভোলা

ভোলায় পৃথক অভিযানে ৯ কেজি গাঁজাসহ আটক-২

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলা সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের পৃথক অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

বুধবার (১৫ই ফেব্রুয়ারী) দুপুরে ইলিশাঘাট থেকে তাদের আটক করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আটকৃতরা হলেন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চর ইকুরিয়ার আবুল হোসেন এর ছেলে মোঃ মিজান ও ভোলা সদরের চরনোয়াবাদ এলাকার আনছার আলীর ছেলে মোঃ হানান।

ইলিশা ফাঁড়ি ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশাঘাট এলাকা থেকে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ