ভোলা

গরিব অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিলেন এমপি শাওন

মোহাঃ নূরন্নবী তন্ময়, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর, শম্ভুপুর ,চাচঁড়া ও সোনাপুর ইউনিয়নের গরিব ও অসহায় শীতার্ত চার হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ই জানুয়ারী) সকাল থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এই বিভাগের আরও সংবাদ

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনূর বেগম শিলা, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন,সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু,চাঁচড়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান রাসেল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ