ভোলা

জেল জুলুম করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না: মজিবুর রহমান

ইয়ামিন হোসেন,ভোলা: জেল জুলুম করে বিএনপি কে দাবিয়ে রাখা যাবে না, বিএনপি একটি গণতান্ত্রিক দল যে কোন মূল্য বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ সকল বিএনপির নেতাকর্মীদের মুক্তি দিতে হবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব এডভোকেট মুজিবুর রহমান সরোয়ার।

শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির উদ্যােগে গণ মিছিলের প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ

জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে মজিবুর রহমান সরোয়ার আরো বলেন, এই সরকার আজ দেউলিয়া হয়ে গেছে। দেশের ব্যাংক লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। রাতের আধারে ১৫৩ জন এমপিকে বিনা ভোটে জয়ী করে আজ জোর করে ক্ষমতায় আছে।

বিএনপি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক ভাবে ক্ষমতায় যাবে এবং এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ।

গণ মিছিলে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিনপ্রমুখ।

এ ছাড়া জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ