ভোলা

ভোলায় সমাজসেবা কর্মকর্তার বাসায় চুরি 

ইয়ামিন হোসেন: ভোলা সদর উপজেলার সমাজ সেবা অফিসের কর্মকর্তা শেখর কুমার সরকারের বাসায় চুরির ঘটনা ঘটেছে। এতে ৮ ভরি স্বর্ণসহ নগদ টাকা ও দামি মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে। ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের কাচিয়া কলোনীর বাসায় এই ঘটনা ঘটে।

শেখর কুমার সরকার জানান, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাসার প্রধান ফটক তালাবদ্ধ করে পরিবার নিয়ে বাবা বাড়ীতে যান তিনি।

এই বিভাগের আরও সংবাদ

বাবা বাড়ী থেকে শনিবার দুপুরে বাসায় এসে দেখেন প্রধান ফটকে তালা ঝুলছে ঠিকই কিন্তু ভিতরে প্রবেশ করে দেখেন রুমের দরজা ভাঙ্গা এবং ভিতরের সকল আসবাবপত্র এলোমেলো।

বাসার ছাদ দিয়ে ভিতরে প্রবেশ করে সিটকানি ভেঙ্গে চোরেরা বাসার আলমারি ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র, দামি জিনিস এবং ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) টিম। ভোলা সদর থানার ওসি শাহীন ফকির জানান এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং আলামত জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ