ভোলা

ভোলা জেলা বিএনপির নয়া কমিটিতে আহ্বায়ক গোলাম নবী, সদস্য সচিব রাইসুল আলম

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলা জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সাবেক ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীরকে আহবায়ক, ভোলা পৌরসভার সাবেক মেয়র শফিউল রহমান কিরণকে যুগ্ম আহবায়ক ও সাবেক থানা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলমকে সদস্য সচিব করে আজ মঙ্গলবার বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্যাডে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জেলা বিএনপির বর্তমান কমিটির আহবায়ক গোলাম নবী আলমগীর ও সদস্য সচিব রাইসুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত তিন জনের নাম কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। আমরা কেন্দ্রীয় বিএনপির ঘোষিত সকল কর্মসূচি ভোলা জেলায় বাস্তবায়ন করবো।

এই বিভাগের আরও সংবাদ

এই বিভাগের আরও সংবাদ