ভোলা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ আটক-১

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলায় ১শ’ ১৫ পিস ইয়াবাসহ মোঃ রফিকুল ইসলাম (৪০) ওরফে লিটন নামক এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ৩ নং ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন এর অধিনস্থ বিসিজি বেইস ভোলা। অভিযানে বিক্রিরত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয় এবং এসময় তাঁর কাছ থেকে ১শ’ ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

আটককৃত রফিকুল ইসলাম ভোলা সদর থানার আলীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মৃত সেকান্ত আলী সেন্টুর ছেলে।

অভিযান ও আটকের সত্যতা নিশ্চিত করে ভোলা কোস্টগর্ডের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল লেঃ বিএন জানান, অভিযানে জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ভোলা কোস্ট গার্ডের পক্ষ থেকে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ