ভোলা

ভোলায় নাজিউর রহমান কলেজে সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিনের স্বরণে দোয়া অনুষ্ঠিত

ইয়ামিন হোসেন, ভোলা: ভোলার সুনামধন্য রাজনীতিমুক্ত নাজিউর রহমান কলেজ এর অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মরহুম মেজবাহ উদ্দিনের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে নাজিউর রহমান কলেজের হল রুমে প্রয়াত এই শিক্ষকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

শোক সভায় মরহুম মেজবাহ উদ্দিনের কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে যায় মরহুমের দীর্ঘ বছরের সহকর্মীরা।

কলেজের অধ্যক্ষ মাকসুুদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ পীযুষ কান্তি হালদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন শাহীন, প্রভাষক মোশারেফ হোসেন, জুন্নু রায়হান, মিজানুর রহমানসহ কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মচারীবৃন্দ।

উল্লেখ : গত ৬ই সেপ্টেম্বর সকালে ঢাকা মীরপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিন।

এই বিভাগের আরও সংবাদ