ভোলা

ভোলা সদর থানার ওসি শাহীন, ডিবিতে এনায়েত হোসেনের যোগদান

ইয়ামিন হোসেন,ভোলা: দ্বীপ জেলা ভোলা সদর মডেল থানার ওসি হিসেবে যোগদান করেছেন অপরাধীদের আতঙ্ক সৎ নিষ্ঠাবান কর্মকর্তা শাহীন ফকির অন্যদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি হিসেবে যোগদান করেছেন যিনি ভোলা সদর থানায় দীর্ঘ বছর দায়িত্ব পালন করে সাধারন সেবা প্রার্থীদের কাছে একজন আর্দশ পুলিশ অফিসার হিসেবে পরিচিতি লাভ করেছেন ও ভোলা সদর থানার আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা সুন্দর রেখেছেন। কোন অপরাধী ছাড় পাননি সেই চৌকস ওসি এনায়েত হোসেন বর্তমানে ভোলান ডিবি পুলিশের নেতৃত্ব দিবেন।

ভোলা সদর মডেল থানায় যোগদান কৃত ওসি শাহীন ফকির ইতিমধ্যে ভোলার বোরহানউদ্দিন থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। দমন করেছেন আলোচিত জ্বীনের বাদশাদের। এ ছাড়াও খোঁজ নিয়ে জানা যায়, শাহীন ফকির চাকুরী জীবনে যেখানেই চাকুরী করেছে সৎ নিষ্ঠাবান দায়িত্বশীল পরিচয় দিয়ে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রেখেছে। ভোলা সদর মডেল থানা এলাকা একটি গুরুত্বপূর্ণ এলাকায় ও অপরাধ দমনে ভুমিকা রাখবে বলে মনে করেন ভোলার সচেতন মহল।

এই বিভাগের আরও সংবাদ

অন্যদিকে ডিবি ওসি এনায়েত হোসেন এর চৌকস ও ভোলায় কর্মরত দীর্ঘ বছরের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে মাদকমুক্ত ভোলা সহ সকল অপরাধ দমনে অতীতের মত প্রশংসনীয় ভুমিকা রাখবে বলে মনে করেন ভোলাবাসী।

এই বিভাগের আরও সংবাদ